ডার্ক ওয়েবে বিবিসি

২৫ অক্টোবর, ২০১৯ ০২:৫৫  
রাষ্ট্রীয় ইন্টারনেট বাধা ভেদ করে সবার কাছে সংবাদ পৌঁছে দিতে ‘ডার্ক ওয়েব কপি’ তৈরি করেছে বিবিসি।টর ব্রাউজারের মাধ্যমে ভিজিট করা যাবে ওই কপি সাইটটি। এর ফলে চীন, ইরান, ভিয়েতনামের মতো যেসব দেশে বিবিসি নিষিদ্ধ সেখানেও ভিপিএন ব্রাউজার ব্যবহার করে ডার্ক ওয়েবে বিবিসির সংবাদ দেখতে কোনো বেগ পেতে হবে না। ডার্ক ওয়েবে এখন ব্যবহারকারীরা চাইলে বিবিসির সংবাদ ফার্সী, আরবী, রুশসহ আরও কিছু ভাষায় পড়তে পারবেন। তবে বিবিসির আইপ্লেয়ার ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে যুক্তরাজ্যের জন্য তৈরি কোনো কনটেন্টও সেখানে থাকবে না। আর কে এবং কোথা থেকে এটি ব্রাউজ করছেন সে বিষয়টিও সরকার চাইলেই বের করতে পারবে না।